ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।


শনিবার (৩১ আগস্ট)  সকাল ১০ টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের  হয়। মিছিলটি চৌরঙ্গী মোড়, ভায়নার মোড়, ঢাকার রোড প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক নোমানী ময়দানে এসে শেষ হয়।


উক্ত সম্প্রীতি সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর  ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক  এমবি বাকের। 


জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু'র সঞ্চালনায়  বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ও আব্দুল গাফফার, জেলা শাখার অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলামসহ জেলা - উপজেলা  জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে জেলার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑